নিজস্ব প্রতিবেদক: আমরা উদ্যোক্তা গ্রুপ এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস উদযাপন করা হয়। এ লক্ষে বৃহস্পতিবার টিকাপাড়া মকবুল হালদারের মোড়ে উদ্যোক্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমরা উদ্যোক্তা গ্রুপ এর কর্ণধার মমতাজ আক্তার সপ্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের চিপ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম রাসেল ও আজমির আহমেদ মামুন। এছাড়া অন্যান্য সদস্য ও অত্র এলাকার উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং ঐতিহাসিক ৭মার্চ এর প্রেক্ষাপট ও ভাষন নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, ৭মার্চ এর ভাষন যদি জাতির পিতা না দিতেন পারতেন, তাহলে বাংলাদেশ নামে কোন ভূখন্ড রচিত হতনা।