রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপি ডিবি’র অভিযানে ৩ জুয়ারি আটক, তাস ও নগদ অর্থ উদ্ধার

  • প্রকাশ সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৩ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনা মোতাবেক রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় ৮ জুন দিবাগত রাত ১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দামকুড়া থানার বেড়পাড়া গ্রামে আখ ক্ষেত হতে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে আটক করে। এসময় আসামীদের নিকট হতে তাস ও নগদ টাকা উদ্ধার হয়।
আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে তোতা মিয়া (৪৫), একই গ্রামের মুনসুর রহমানের ছেলে হুমায়ন কবির (৪৫) ও নুরুল ইসলামের ছেলে আলিউল বাশার (৪০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin