বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আরএমপিতে নতুন পুলিশ কমিশনার হিসেবে বিপ্লব বিজয় তালুকদার’র যোগদান

  • প্রকাশ সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিপ্লব বিজয় তালুকদার। রোববার(৬ই আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)। এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন-সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর পুলিশ কমিশনারকে আরএমপি’র একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।

তিনি দায়িত্ব গ্রহণের পর রাজশাহী মহানগরীর সিঅএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সঙ্গে ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আরএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। এরপর তাঁরা শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আরএমপি পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বাদশাগঞ্জ গ্রামের সন্তান বিপ্লব বিজয় তালুকদার। তিনি কুমিল্লা শিক্ষাবোর্ডে সিলেট ক্যাডেট কলেজ হতে বিজ্ঞান বিভাগে ১৯৮৯ সালে এসএসসি এবং ১৯৯১ সালে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) এবং একই বিষয়ে তিনি সফলতার সাথে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী হতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। বৈচিত্রময় কর্মজীবনে তিনি পুলিশ সুপার হিসাবে মুন্সিগঞ্জ ও নাটোর জেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সিলেট রেঞ্জ এবং যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে ডিএমপি, ঢাকায় দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি চলতি বছরের গত ১১ জুন, পদোন্নতি লাভ করেন। বিপ্লব বিজয় তালুকদার একজন ভ্রমনপিপাসু, সংগীতপ্রেমী ও সাহিত্য অনুরাগী ব্যক্তি বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin