রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন তুহিন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আরএমপি মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। ভাল ও অদম্য সাহসিকতার সাথে ভাল কাজ করায় এবং কর্ম এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য তিনি এই শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। শুধু তিনিই নন অত্র থানার এসআই সাহাবুল ইসলাম ও এএসআই এনামুল হকও শ্রেষ্ঠ হন পুরস্কার লাভ করেন।

ভাল কাজের স্বীকৃতিস্বরুপ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আজ বৃহস্পতিবার তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময়ে কমিশার বলেন, ভাল কাজ সব সময় মানুষকে উৎসাহিত ও সাহস জোগায়। আর যদি সেই ভাল কাজের স্বীকৃতি প্রদান করা হয় তাহলে যারা ভাল কাজ করেন তারা অনুপ্রাণিত হন। তিনি বলেন, আরএমপি’র প্রতিটি পুলিশ সদস্য ভাল কাজ করছেন। এর ফলে রাজশাহী, অন্যান্য স্থানের থেকে অনেক শান্ত এবং মানুষ শান্তিতে বসবাস করছেন। সকল পুলিশ সদস্যকে সর্বদা ভাল কাজ এবং জনগণের সেবা করার নির্দেশ প্রদান করেন কমিশনার।

এদিকে এই পুরস্কার পাওয়ার সর্বপরি তিনি পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। সেইসাথে নেপথ্যে যারা কাজ করেছেন এবং তাঁকে সাহস এবং সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আনোয়ার আলী তুহিন। তিনি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক ও সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুরস্কার প্রাপ্তরা বলেন বাংলাদেশ পুলিশ দেশের কল্যানে সর্বদা প্রস্তুত। মতিহার থানা পুলিশ জনগণকে সেবা দিতে সর্বদা নিজেদের নিয়োজিত রাখবেন বলে জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin