রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। রোববার সকাল ১০টায় নগরীর চন্ডিপুর কদমতলা মোড়ে থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। ফলক উন্মোচন শেষে পুলিশ কমিশনার থানা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

এসময় তিনি বলেন, এর আগে একটি ভাড়া বাড়িতে থানার কার্যক্রম চালানো হতো। নতুন এ ভবন হওয়ায় থানার নিজস্ব জায়গায় অফিস করবেন রাজপাড়া থানা পুলিশ। পুলিশের পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি থাকবে না। তাদের কাজের গতিও বেড়ে যাবে কয়েকগুণ।

জানা গেছে নতুন ভবনে রয়েছে- পুলিশ অফিস, ওসি, অন্যান্য কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপ-পরিদর্শক (এসআই) ও বেতার কক্ষ ও অস্ত্রগার। নারী-পুরুষ সদস্যদের জন্য থাকছে আলাদা ব্যারাক। থাকছে একটি হাজতখানা। এখানে নারী-পুরুষ, কিশোর-কিশোরী হাজতিরা থাকবেন। নামাজ ঘর, ফার্স্ট এইড কক্ষের সুবিধা থাকবে। সব মিলিয়ে নবনির্মিত এ ভবনে নানাবিধ সুযোগ-সুবিধার সমন্বয় ঘটানো হয়েছে।

উদ্বোধনী ফলক উন্মোচনকালে উপস্থিত ছিলেন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) কে. এম. আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার (পিওএম) বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) নাছির উদ্দিন যুবায়ের, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মধুসুদন রায়, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মমিনুল করিম, আরএমপির রাজপাড়া থানার নতুন থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin