রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আলিফ লাম মিম ভাটার মোড় থেকে চৌদ্দপায়া পর্যন্ত সড়ক বাতি বসানোর কাজ পরিদর্শনে রাসিক মেয়র

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপায়া পর্যন্ত নির্মিত নতুন ফোরলেন সড়কে বসছে দৃষ্টিনন্দন সড়কবাতি। সড়কবাতি বসানোর জন্য এখন নির্মাণ করা হচ্ছে পোলের ভিত্তিকলাম। আজ মঙ্গলবার বিকেলে এই কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজীব ও কার্যসহকারী রবিউল ইসলাম বাবু।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপায়া রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিমমুখি ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।
সড়কের দুই পাশে ফুটপাথ, ১টি ব্রীজ, ৮টি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ এবং ৩২৭ দশমিক ৫০ মিটার দৈর্ঘের ফ্লাইওভার নির্মিত হয়েছে। ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সড়কে বসানো হবে ২৮৫টি পোল। এরমধ্যে ২৪০টি পোলে দুটি করে মোট ৪৮০ সড়কবাতি এবং ৪০টি পোলে একটি ৪০টি সড়কবাতি বসানো হবে। দৃষ্টিনন্দন সড়কবাতি বসানোর পর সড়কটির আলোকায়ন হওয়ার পাশাপাশি সৌন্দর্য্যও বৃদ্ধি পাবে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin