বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আ’লীগ সরকারের সহযোগিতায় দেশ এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী শাহরিয়ার

  • প্রকাশ সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ও উন্নয়নের জন্য আ’লীগ ছাড়া বিকল্প কোনো দল নেই। যথাসময়ে অন্য দল ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে বাধা দিচ্ছে এবং দেশকে বিপর্যস্ত করছে। বর্তমান সময়ে দেশের জনগণ ভালো জীবনযাপন করছে বিগত দিনের যেকোন সরকারের চেয়ে। আমাদের সরকার শুধু জনগণ ও দেশের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বলে জানান, রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় ২ দিনের সরকারি সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি)।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম (এমপি) রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেন, দরিদ্র মানুষের মাঝে ইফতার খাবার বিতরণ করেন এবং ১লা এপ্রিল শনিবার বাঘা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় ইউএনও শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ’লীগ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজনৈতিক নেতৃবিন্দ, টিও মীর মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে রোববার চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়মে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন প্রতিমন্ত্রী। ঐ সময় তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজনের জন্য বিশেষভাবে সুনামের দাবিদার ইউএনও সোহরাব হোসেন। এই প্রতিযোতিার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ ও বঙ্গবন্ধুর বিষয়ে জ্ঞান অর্জন করতে পেরেছে। তবে আরো জানতে হবে মন্তব্য করেন প্রতিমন্ত্রী একইভাবে উপজেলা চেয়ারম্যান ইউএনও’র প্রশংসা করেছেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, চারঘাটের মানুষ সরকারের বিভিন্ন সুবিধা পাচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিক্ষাবৃত্তি বন্ধে ভাতা সহ বিভিন্ন সুবিধা প্রদান করেছে বর্তমান সরকার। সম্প্রতি প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। যা আমাদের প্রধানমন্ত্রীর দ্বারা সম্ভব।

চারঘাট উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের ইউএনও সোহরাব হোসেন সভাপতিত্ব করেন। ঐ সময় উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, পৌর মেয়র একরামুল হক, চারঘাট মডেল থানা অফিসার ইন-চার্জ মাহবুবুল আলম, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin