নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উত্তর মহিষবাথান ও পদ্মালেক মহল্লা এবং উন্মুক্ত বিদ্যালয় ডিআইসি পরিদর্শন করেন অত্র প্রকল্পের দাতা সংস্থার প্রতিনিধগণ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান(কামরু)।
কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম, আলোকিত শিশু প্রকল্পের দাতা প্রতিনিধি এনজেলা গ্রার্টার(জার্মানী), কনসালটেন টাইমি এনা লেনা(জার্মানী), এমএস লী ম্যাককুইন(ভারত), কারিতাস রাংলাদেশের মানেজার (এসডাব্লিউভিসি) চন্দ্রমনি চাকমা, প্রোগ্রাম অফিসার কুসুম গ্রেগোরী, আলোকিত শিশু প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা র্যান্সি রুথ হাঁসদা, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম এবং আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ।
দাতা প্রতিনিধিরা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরগণ আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে ভালো সহায়কের ভুমিকা পালন করছে দেখে তারা খুব আনান্দিত। সহায়তা অব্যাহত থাকবে। আগামীতেও এই ধরনের সহায়তা থাকবে বলে আশা করেন তারা।