বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

আসক্ত পুনর্বাসন সংস্থার সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশ সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসক্ত পুনর্বাসন সংস্থার (আপস) আয়োজনে সুস্থতার বর্ষপূর্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের ছাত্র-ছাত্রীদের মাঠকর্ম সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গাস্থ আপস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিচালক মেহেদী হাসান। আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক তাফহীমুল ইসলাম। এছাড়াও আপস এর অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ, শিক্ষার্থী, রিকোভারীগণ এবং চিকিৎসারতরা উপস্থিত ছিলেন।

আপস থেকে চিকিৎসা শেষে মাদকাসক্ত থেকে ফিরে এসেছেন এমন ব্যক্তি যেমন শরিফুল ইসলাম সোহেল, রাকিবুল হাসান, ইউসুফ আলী ও তমাল বলেন, তারা সঙ্গদোষে এই সর্বনাশা পথে পা বাড়িয়েছিলেন। তাদের সমাজে কোন সম্মান ছিলোনা। এমনকি তারা বাবা-মাসহ পরিবারের সকলের সাথে খারাপ আচরণ করতেন। টাকা না দিলে বাড়িঘরের আসবাবপত্র ভাঙ্গচুর ও চুরির মত কাজও তারা করতেন। এখন তারা সম্পুর্ন সুস্থ। এক বছর হয়ে গেছে। সুস্থ ও হওয়া এবং সুস্থ থাকার জন্য আপস এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান তারা। সেইসাথে আর কোনদিন মাদক মুখে তুলবেননা বলে প্রতিশ্রুতি দেন।

আপস এ চিকিৎসারত ব্যক্তি ও যুবকদের উদ্দেশ্য করে তারা আরো বলেন, এটা কোন প্রকারেই ভাল পথ নয়। এতে করে নিজেকে যেমন অকালে ঝড়ে পড়তে হয়, তেমনি পরিবারও শেষ হয়ে যায়। এজন্য তারা সকল ব্যক্তিকে মাদকাসক্ত থেকে বেড়িয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক জীবনের কোন সমাধান নয়। কারণ মাদক সেবন করলে ব্যক্তি তার স্বাভাবিক মানবতাবোধ হারিয়ে ফেলে। সেইসাথে নিজে যেমন ধ্বংস হয়। তেমনি পরিবারকেও ধ্বংস করে ফেলে। একটি পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন ও ধ্বংস করতে একজন মাদক সেবনকারীই যথেষ্ট বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। সেইসাথে নতুন আইনও পাশ করেছেন। এই আইনের মাধ্যমে মাদক কারবারী ও সেবনকারীদের এখন কঠোর শাস্তি প্রদান করা যাবে। তিনি মাদক কারবারীদের নাম ও ঠিকানা দেয়ার জন্য সবার নিকট আহ্বান জানান। তিনি আরো বলেন, আপস এ যারা চিকিৎসারত আছেন, এখান থেকে বের হয়ে আর কোনভাইে এ ধরনের বিপথে না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আপস সর্বদা নিষ্ঠা এবং সততার সাথে মাদকাসক্তদের সেবা করে সুস্থ করার কাজ করে যাচ্ছে। আগামীতেও এই প্রতিষ্ঠান সেবা প্রদান অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন তিনি। সভায় ৫ জন মাদকমুক্ত ব্যক্তিকে সম্মানিত করা হয়। সেইসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭ জন ছাত্র-ছাত্রীদের মাঠ কর্ম সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin