বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ইউএস অ্যাগ্রিমেন্ট প্রতারকদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোবাইল অ্যাপ ‘ইউএস অ্যাগ্রিমেন্ট’-এর মাধ্যমে প্রতারণা করে বিপুল টাকা হাতিয়ে নেওয়া প্রতারকদের শাস্তির দাবিতে এবার রাজশাহীর আদালত সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহী আদালতের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন।

কর্মসূচিতে ভুক্তভোগী মোস্তাক হোসেন, ইউসুফ আলী, শফিকুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন। তারা বলেন, বিদেশী মুদ্রাবাজারে বিনিয়োগের নামে দেশীয় প্রতারকচক্র তাদের নিজেদের খোলা অ্যাপে বিনিয়োগ করায়। সরল বিশ^াসে তারা মুনাফা পাওয়ার আশায় লাখ লাখ টাকা এই অ্যাপে বিনিয়োগ করেছেন। প্রতারকচক্র তাদের পথে বসিয়ে সব টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এ পর্যন্ত একজন ছাড়া কোন আসামি ধরা পড়েনি। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া লগ্নি করা টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগীরা জানান, প্রতি এক লাখ টাকা বিনিয়োগে প্রতিমাসে ১১ হাজার ২০০ টাকা মুনাফা রেমিটেন্স আকারে দেওয়ার লোভনীয় প্রলোভন দিয়ে এই অ্যাপে বিনিয়োগ করানো হয়। রাজশাহীর শতাধিক ব্যক্তি প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করেন। সারাদেশে এই অ্যাপে প্রায় ২ হাজার মানুষ বিনিয়োগ করে অন্তত ৩০০ কোটি টাকা খুইয়েছেন বলেও তারা জানান।

এই প্রতারণার বিষয়টি সামনে এলে গত ১৭ জানুয়ারি রাজশাহীর রাজপাড়া থানায় প্রথম একটি মামলা হয়। পরে রাজশাহীতে আরও ৮টি এবং নাটোরে একটি মামলা হয়েছে। এই অ্যাপের নাটের গুরু সজিব কুমার ভৌমিক ওরফে মাহাদি ইসলাম (৩৩) নামের এক ব্যক্তি। রাজশাহীতে অ্যাপটির বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন নগরীর নওদাপাড়া এলাকার মো. ওয়াহেদুজ্জামান সোহাগ (৩৮)। সোহাগের স্ত্রী ফাতেমা তুজ জহুরা ওরফে মিলি (৩২) ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক। এছাড়া মিঠুন মন্ডল (৩৬) নামের আরেক ব্যক্তি ছিলেন জেলা এজেন্ট।

এদের সবার বিরুদ্ধেই মামলা হয়েছে। এর মধ্যে গত ১২ ফেব্রুয়ারি ফাতেমা তুজ জহুরা মিলির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন রাজশাহীর আদালত। অন্য আসামিরা এখনও পলাতক। পাঁচজনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়েরের পর রাজশাহী মহানগর পুলিশ আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠি দেয়। এছাড়া তাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করতেও বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin