রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ইউসেপ রাজশাহী অঞ্চলে সোশ্যাল ইনক্লুশন টিমের নেটওয়ার্কিং সভা

  • প্রকাশ সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলে সোশ্যাল ইনক্লুশন কর্তৃক আয়োজিত নেটওয়ার্কিং মিটিং অন জেন্ডার ইক্যুইলিটি, চাইল্ড রাইটস, এমএইচএম, প্রিভেনশন অব সিইএফএম এন্ড জিবিভি জেন্ডার রেসপনসিভ এ্যান্ড এডুকেশনাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেইনিং (গ্রিভেট) প্রজেক্টের অধীনে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বুধবার বেলা ১১ টায় রাজশাহীর রানীবাজার একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সোশ্যাল ইনক্লুসিভ বিভাগের টিম লিডার হারুন-অর-রশিদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ হেলথ অফিসার ডা. এফ.এ.এম আনজুমান আরা বেগম, পবা উপজেলা যুব উন্নয়ন অফিসার এম.এম.এন জহুরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন সহ বিভিন্ন জি.ও এবং এন.জি.ও কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং ইউসেপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

ইউসেপ রাজশাহী অঞ্চলের নেটওয়ার্কিং কমিটির সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিনসহ উপস্থিত সকলে ইউসেপ-এর কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন এবং সকল কর্মকান্ডে বিভিন্নভাবে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য সভায় ইউসেপ রাজশাহী অঞ্চলের ২০২৪ সালের অর্জন এবং কর্ম পরিকল্পনা এবং গ্রিভেট প্রজেক্টের কার্যক্রম তথা জেন্ডার ইক্যুইলিটি, চাইল্ড রাইটস, মিনিস্টাল হেলথ ম্যানেজম্যান্ট, প্রিভেনশন অব চাইল্ড আর্লি ফোর্স ম্যারেজ এবং জেন্ডার বেজড ভায়োলেন্স বিষয় ও ইউসেপ থেকে প্রশিক্ষণরত শিক্ষার্থীসহ ভারনালেবল পরিবারকে লিঙ্কেজ এবং রেফারেল বিষয়ে ইউসেপ বাংলাদেশের কর্মসুচির সাথে আরোও অধিক সম্পৃক্ততা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin