বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ইউসেপ’র ১৫দিন ব্যাপি উদ্দ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পনেরদিন ব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে ইউসেপ রাজশাহী রিজিওনাল কমপ্লেক্স,সন্তোষপুর পবায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে, সমাজসেবা অধিদপ্তর ও ইউসেপ বাংলাদেশ প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। ‘প্রত্যয় যুব প্রশিক্ষনের মাধ্যমে সমৃদ্ধি’ প্রকল্পের আওতায় ১৫ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় সমাজসেবা অফিস এর পরিচালক (উপসচিব) সৈয়দ মোস্তাক হাসান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেল সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল। এছাড়া ইউসেপ রাজশাহী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম, হেড অব টিভিইটি সুমন মোল্লা ও টীম লিডার (ডিসেন্ট ইম্পøয়মেন্ট), খোন্দকার ফরিদ আহম্মেদসহ ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দ ও উদিয়মান আগ্রহী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ইউসেপ রাজশাহী টিভিইটি ইন্সটিটিউটের প্রধান সুমন মোল্লা তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি ‘প্রত্যয়: যুব প্রশিক্ষনের মাধ্যমে সমৃদ্ধি’ প্রকল্পের এই প্রশিক্ষনের বিভিন্ন দিক তুলে ধরেন। ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম, প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা জানতে চান এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ”উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ”-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে তার অভিজ্ঞতা বর্ণনা করে এর গুরুত্ব তুলে ধরেন এবং নতুন উদ্যেক্তাদের চালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন। তিনি উদীয়মান উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবেন বলে আশ^াস প্রদান করেন।

উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin