নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী-তানোরবাসী সহ সকল মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমটির সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।
ঈদ শুভেচ্ছায় বিপ্লব বলেন, প্রতি বছর এ দিনটি মুসলিমদের মাঝে ফিরে আনন্দময় হয়ে। এই ঈদের মূল বিষয় হলো পশু কোরবানীর মাধ্যমে মনের পশুকে জবাই করে আত্মশুদ্ধি করা। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এটাই তার চাওয়া। সবার জীবনে বয়ে যাক খুশি। ঈদের আনন্দে মেতে উঠুক সকল জাতী গোষ্ঠির মানুষ। এ লক্ষে গোদাগাড়ী-তানোরবাসীর অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি।
বিপ্লব আরো বলেন, সারা দেশের ন্যায় তানোর-গোড়াগাড়ীবাসী অতি কষ্টে আছেন। বর্তমান সরকারের এমপি থেকে শুরু কওে নেতাকর্মীরা জনগণকে অত্যাচারের উপরে রেখেছে। এই হায়নারুপি সরকারের কবল থেকে বিএনপি ও সমমনাদলগুলো আন্দোলন শুরু করেছে। তিনি তানোর-গোদাগাড়ীবাসীর মুক্তির জন্য কাজ কওে যাচ্ছেন। আগামীওতে তাঁর এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে বওে জানান বিপ্লব।
তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ মুসলিম জাতীগোষ্ঠির মানুষ প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করে থাকেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করেন তিনি।