রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ঈদের পরে সরকার পতনের কঠোর কর্মসূচী আসছে: দুলু

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৭৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিবএনপি’র ঘাটি হলেও বিগম কমিটির আমলে রাজশাহী মহানগরীতে কোন সংংগঠনিক তৎপরতা ছিলোনা । মহানগরীতে কোন কমিটি না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যাহা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান জানেন। এর ফলে রাজশাহীর বিএনপিকে চাঙ্গা ও সুসংগঠিত করবে বলে তারেক রহমান এই আহবায়ক কমিটি গঠন করে দেন। শুক্রবার বাদ জুম্মা রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল করতে এবং তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই কথা বলেন।

তিনি বলেন, বিগত কমিটি একনায়কতন্ত্র কায়েম করেছিলো। এছাড়াও একই ব্যক্তি দুই দিকে নেতৃত্ব দেয়ায় সংকট আরো চরমে উঠেছিলো। কিন্তু এই আহবায়ক কমিটি দেয়ার রাজশাহী মহানগর বিএনপি এখন অনেক শক্তিশালী ও সুসংগঠিত বলে উল্লেখ করেন তিনি। যে কোন মূল্যে ওয়ার্ড কমিটির করার আহবান জানিয়ে দুলু আরো বলেন, যে কোন মূল্যে ওয়ার্ড কমিটি করতে হবে। কোন বাধা আসলেও সে বাধা অতিক্রম করতে হবে। এছাড়া তিনি ওয়ার্ডে ওয়ার্ডে উপস্থিত থেকে কমিটি গঠন করতে সহায়তা করবেন বলে জানান। সেইসাথে রাজশাহীর তিন সিনিয়র নেতাকে এই কমিটি গঠনে সহায়তা করার অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, এই সরকার জনগণের উপর জালিম সরকার হয়ে চেপে বসে আছে। সকলের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। প্রতিবাদ করতে গেলে মামলা, হামলা, খুন ও গুমের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করে দিচ্ছে। আগামী নির্বাচনে আবার ক্ষমতায় আসার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যতই ষড়যন্ত্র করুক দলীয় সরকারের অধিনে বিএনপি কোন নির্বাচনে যাবেনা। আর নির্দলীয় সরকার এই দেশে আনতে হলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলন ঈদ-উল ফিতরের পরেই আসবে বলে তিনি উল্লেখ করেন। সরকার পতনের এই আন্দোলনে সকলকে অংশগ্রহন করার আহবান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার ও বজলুল হক মন্টুসহ আহবায়ক কমিটির সকল সদস্য, মহানগর যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin