নিজস্ব প্রতিবেদক: সারা দেশব্যাপি চলছে উপজেলা পরিষদ নির্বাচন। এরই ধারবাহিকতায় রাজশাহীতে আগামী ২৯ মে রাজশাহীর পবা এবং মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন একটি প্রহসনের ও ডামি নির্বাচন আক্ষ্যা দিয়ে বিএনপি তা বর্জনের ডাক দিয়েছে। কেউ যেন এই পাতানো নির্বাচনে অংশগ্রহন না করে তার জন্য নওহাটা পৌর এলাকায় লিফলেট বিতরণ করা হয়। নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নওহাটা কলেজ মোড়ে এক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক নওহাটা পৌর মেয়র শেখ মকবুল হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন, বিএনপি নেতা মামুনুর সরকার জেড, সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, নওহাটা পৌর কাউন্সিলর আবু সুফিয়ান, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহম্মেদ ও মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ইফতে খায়রুল ইসলাম ডনি, পবা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবীব ও আকতারনুজ্জামান, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম ও সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবলু, পবা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামান, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব সজল, নওহাটা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন ও সদস্য সচিব গোলাম রাব্বানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওহাটা পৌর বিএনপি’র সদস্য শরিফুল আসলাম শরীফ।
প্রধান অতিথি এই প্রহসনের নির্বাচনে ভোট প্রদান না করার জন্য পবা বাসীকে অনুরোধ করেন। সেইসাথে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের দাবী জানান। বক্তব্য শেষে তিনিসহ সকল নেতৃবৃন্দ নওহাটা পৌর এলাকায় লিফলেট বিতরণ করেন। সেইসাথে তাঁরা নওহাটা কলেজ মোড় হতে মিছিল বের করে থানার মোড় দিয়ে পুণরায় নওহাটা কলেজ মোড়ে এসে শেষ করেন।