রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

এই সরকার দেশকে অকার্য্যকার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে:মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৫৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার দেশকে অস্থিতিশীল ও অকার্য্যকর রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ফায়দা লুটার চেষ্টা করছে। বিএনপি’র আন্দোলনের কথা শুনে ভয়ে তারা মন্দিরে এই ঘটনা ঘটিয়েছে। প্রকৃত দোষিদের চিন্থিত না করে বিরোধী দলের উপরে দায় চাপানোর চেষ্ঠা করছে। গতকাল শুক্রবার বাদ আসর নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা বলেন।

তিনি আরো বলেন, এই সরকার দেশ পরিচালনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিত্যপন্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম প্রতিনিয়ত বাড়াতেই আছে। সেইসাথে যুক্ত হয়েছে ভোজ্য তেল, পেঁয়াজ ও চিনিসহ অন্যান্য পণ্যের লাগামহীন মূল্য। এতে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়াও বিনা ভোটের এই সরকার বিরোধী দলকে নিধন করতে নানা প্রকার হামলা, মামলা, খুন, গুণ ও নির্যাতন অব্যাহত রেখেছে। বিনা কারনে তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করে কারাগারে রেখেছে। বেগম জিয়া বাহিরে থাকলেও তিনি এক ধরনের কারাগারে রয়েছেন।

মিনু আরো বলেন, বেগম জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হলেও এই সরকার তাঁকে বিদেশে যেয়ে চিকিৎসা সেবা নিতে দিচ্ছে না। তিনি অসুস্থ হয়ে আবারও রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেগম জিয়া কিছু হলে এই দায় বর্তমান সরকারকেই নিতে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। সেইসাথে বেগম জিয়ার মুক্তি ও দেশকে বাঁচানোর আন্দোলনে সবাইকে একসাথে রাজপথে নামার আহবান জানান মিনু।

সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদদক মাহফুজুর রহমান রিটন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু ও মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin