বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

এই সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ: মিনু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যত দিন চলে যাচ্ছে, ততই এই সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সরকার প্রধান ও তাঁর এমপি, মন্ত্রী ও আজ্ঞাবহ আমলাদের কপালে ক্ষমতা হারানো ও ভবিষ্যতে কি হবে তার নিয়ে বিশেষ চিন্তায় কপালে বাজ ফেলে দিয়েছে। মন তাদওে সর্বদা উরু উরু ভাব হয়ে গেছ। কিন্তু তাদেও পালানোর কোন পথ নাই। কারন আমেরিকাসহ বিশে^র অন্যান্য ক্ষমতাধর দেশগুলো এই সরকারের প্রধানসহ তাঁর মন্ত্রী, এমপি, আইন শৃংখলাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ আমলাদেও বিরুদ্ধে সেংশন দিচ্ছে। এজন্য তাদের চিন্তা আরো বেশী বেড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আগামী ১৯ আগস্ট বিএনপি’র পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এবং সমমনা শরীকদলগুলো এই সরকার পতনের আন্দোলনে সক্রিয় রয়েছে। দিনরাত তারা কাজ করে যাচ্ছে। বিএনপি কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহন করছে। সকল কর্মসূচীতে সরকার বাধা প্রদান করছে। সেইসাথে নেতৃবৃন্দদের নামে গায়েবী ও মিথ্যা মামলা দিয়ে নেতৃবৃন্দদের কারাগারে রাখছে। রিমান্ডের নামে নির্যাতন করছে। এছাড়া আগামী সংসদ নির্বাচন ২০১৮ সালের ন্যায় করার জন্য নীল নক্সা আঁকতে শুরু করেছে। কিন্তু কোন ষড়যন্ত্রই এবারে সফল হতে দেয়া হবেনা উল্লেখ করে দ্রুত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার করার দাবী জানান তিনি।

তিনি আরো বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পুর্ন মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে বন্দি রাখা হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বৈষম্য ও বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের জীবন ও জীবিকার মান উন্নয়নে যিনি আজীবন সংগ্রাম করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী অবস্থায় গুরুতর অসুস্থ অবস্থায় আছে। দেশনেত্রীর প্রতি ভোটারবিহিন সরকারের এধরনের সংকীর্ণতা ও বিদ্বেষে জনমনে আগুন জলছে। দেশনেত্রীর নি:শর্ত মুক্তি উন্নত চিকিৎসার দাবীতে ১৯ আগস্ট শনিবার পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রা সফল করতে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে যথা সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনি জনগণের মধ্যে লিফলেট দিয়ে এর উদ্বোধন ঘোষনা করেন। সেইসাথে নগরীর সাহেব বাজার এলাকার বিভিন্ন বাজার ও রাস্ততার জনগণের মধ্যে লিফলেঠ বিতরণ করেন তিনিসহ উপস্থিত নেতৃবৃন্দ।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমটির বন ও পিরেবশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু, রাজশাহী শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin