রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫৮৬ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন সাতটি প্রকল্পসহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৯ হাজার ৩৪৪ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১১ হাজার ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ১৮ হাজার ৯৩২ কোটি ৪ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো- নৌপরিবহন মন্ত্রণালয়ের অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে মেরিন একাডেমির আধুনিকীকরণ প্রকল্প, আরিচা (বরশাইল) ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক (আর-৫০৬) যথাযথ মান প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প, রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-২ (আরটিআইপি-২)-এর তৃতীয় সংশোধিত প্রকল্প, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প, হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, খুলনা জেলার পোল্ডার নং-১৪/১ পুনর্বাসন প্রকল্প, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বর্ধিতকরণ প্রকল্প (কম্পোনেন্ট-১, বিডব্লিউডিবি অংশ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘মাতারবাড়ি ২×৬০০ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার (প্রথম সংশোধিত) প্রকল্প।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin