রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

এখন টিভির প্রতিনিধি মাসুমা আক্তার’র ইন্তেকাল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাংবাদিকতা পেশায় একমাত্র নারী টিভি রিপোর্টার ও এখন টিভির প্রতিনিধি মাসুমা আক্তার ইন্তেকাল করেছেন(ইন্না—-রাজিউন)। কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার ভোর সোয়া ৪টায় তিনি ইন্তেকাল করেন। গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার অফিস ছুটিতে মাসুমা আক্তার তার স্বামীর সঙ্গে কুমিল্লায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। এসময় বাস থেকে নেমে সিএনজির সঙ্গে কথা বলা অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুমা ও তার স্বামী। তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মাসুমা মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান শূন্য অবস্থা থেকে আর ফিরে আসলো না। পরে পারিবারিক সিদ্ধান্তে প্রো-অ্যাকটিভ মেডিকেল-এ স্থানান্তর করা হয়। সোমবার মাসুমা আক্তারকে লাইফ সাপোর্ট দেয়া হলে মঙ্গলবার ভোর ৪টার দিকে না ফেরার দেশে চলে যান প্রিয় সহকর্মী মাসুমা আক্তার।

মঙ্গলবার ঢাকায় তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামে নিয়ে আসা হয়। সেখানে দ্বিতীয় জানাযা শেষে মরহুমাকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin