রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

এস.এস.সি পরীক্ষায় ভৌতিক নম্বর প্রদানের প্রতিবাদ ও নম্বর পুন:মূল্যায়নের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এস.এস. সি পরীক্ষার ফলাফল হয় ২৮ নভেম্বর ২০২২ ইং তারিখ। এই ফলাফলে রাজশাহী সুনামধন্য দুইটি বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীর বাংলা ও ইংরেজিতে একই ধরনের মার্ক দেয়ার অভিযোগ উঠেছে। রাজশাহী সরকারী কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ও রাজশাহী সরকারী প্রমোথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই ধরনের মার্ক দেয়া হয়েছে। এ নিয়ে রোববার বেলা ৩টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থী অভিভাবকদের সমন্বয়ে সংক্ষিপ্ত মানববন্ধন করা হয। শেষে বোর্ড চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এসময়ে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিকে উল্লেখ করা হয় অত্র বিদ্যালয় সমুহের ‘ক’ শাখার শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে নম্বর আশানুরুপ হয়নি। নম্বর পত্রে বড় ধরনের অসঙ্গতি হয়েছে। এতে শিক্ষার্থীরা মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। সেইসাথে নাম করা কলেজ সমুহে ভর্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ বিষয়টি পুন:বিবেচনা করে অত্র খাতা সমুহ পুনরমূল্যায়ন করার জন্য এই স্মারকলিপি প্রদান করেন তারা।

সেখানে শিক্ষাথীরা আরো দাবী করেন বলেন, ভাল পরীক্ষা দেয়ার পরেও ভাল শিক্ষার্থীদের আশানুরুপ ফলাফল আসেনি। অথচ অনেক শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর না দিয়েও তাদের চেয়েও বেশী মার্ক পেয়েছে। এছাড়াও একই কক্ষের প্রায় পঞ্চাশজন শিক্ষার্থীকে দুই বিষয়ে ১৮০-১৮৪ এর মধ্যে নম্বর প্রদান করা হয়। তা কিভাবে সবম্ভব। তারা আরো অভিযোগ করে বলেন, একই শ্রেণির অন্যান্য শাখার শিক্ষার্থীদের ১৯৫-২০০ নম্বর প্রদান করা হয়েছে। যা একেবারেই অসাঞ্জস্য বলে উল্লেখ করেন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী নাহিয়ান, তানিয়া, অনামিকা, শশি, দিয়া, সিমিন, নদী, আনিকা, স্নেহা, অঙ্কুর, সাদিক, সৌভিক, অর্ক, বর্ন, নাহিদ ও অদ্রিকাসহ অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin