রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ঐতিহ্যবাহী এই কলেজের শিক্ষার্থীরা দেশ বিদেশের গুরুত্বপূর্ন জায়গায় কাজ করছেন: ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশ সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজ হতে পর্যাক্রমে বহু শিক্ষার্থী বের হয়েছেন। তারা এখন দেশ বিদেশের অনেক গুরুত্বপূর্ন স্থানে বা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আবার অনেকে রাজনীতি করে আজকে তারা এমপি ও মন্ত্রী হয়েছে। অনেকে হয়েছেন ভাল মানের খেলোয়ার। শনিবার বিকেলে নিউ গভঃ ডিগ্রি কলেজের মিলনায়তনে নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছেন। এরমধ্য দিয়ে যেন প্রকৃত শিক্ষা এবং উৎপাদনমুখী শিক্ষা, বিদেশের যেকোনো শিক্ষার্থী সমপর্যায়ে যেন অর্জন করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর রাখা এবং নতুন শিশুরা, যারা শিক্ষা নিতে স্কুলে আসে, তারা যেন ঝরে না পড়ে এবং যারা সমাজে অনেক পিছিয়ে পড়া, আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল তাদেরও পড়াশোনা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার।

গণতন্ত্রের জন্য লড়াই করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় এবং শিক্ষা অর্জনে ব্যাপক অবদান রেখে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, জাতিকে সকল দিক দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার মধ্যে দিয়ে জাতির আগামী দিনের অগ্রগতি এবং উন্নয়ন সুনিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য তিনি শিক্ষাক্ষেত্রকে অনেক গুরুত্ব দিয়েছেন। বিশ্বের যেকোনো বড় বড় দেশের সমপর্যায়ে নিজের মেধাকে বিকশিত করে উপযুক্ত স্থান অর্জন করাই আমাদের লক্ষ্য। সেই দিক দিয়ে নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের আমার সাবেক অনেক মেধাবী ছাত্র-ছাত্রী ভাইবোনেরা, তারা অনেক সুনামের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় তাদের কর্মদক্ষতা প্রদর্শন করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সবসময় তাদের হৃদয়ে গেঁথে রেখেছেন।

তিনি আরও বলেন, এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ। যেই শিক্ষা প্রতিষ্ঠান সকলের সবার প্রিয়, এই শিক্ষা প্রতিষ্ঠান নিজ মায়ের মতো। অনেক সন্তানদের জন্ম দিয়েছে। ভবিষ্যতে আরও বড় বড় মানুষ বের হবে এই প্রতিষ্ঠান থেকে। এই প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যে সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সাবেক ছাত্র-ছাত্রীরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরজীবনের জন্য চলে গেছেন তিনি তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। সেইসাথে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন বেবীর আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, আজকে খুবই আনন্দের দিন। সামনের দিনে নিউ গভঃ ডিগ্রী কলেজ বাংলাদেশের সকল শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানদের সমপর্যায় থেকে এই এইচএসসি অ্যালামনাই করতে যাচ্ছে। এরজন্য তিনি দোয়া করেন। কলেজ অডিটরিয়াম নিয়ে মন্ত্রী বলেন, অডিটোরিয়ামটি অনেকটা জড়াজীর্ণ হয়ে গেছে। তাঁর চেষ্টা থাকবে খুব দ্রুতই এই অডিটোরিয়ামটি আবার নতুন রূপে ফিরিয়ে আনা এবং আরও সুন্দর করে করা।

অনুষ্ঠানে নিউ গভঃ ডিগ্রী কলেজ, এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা.হবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম ও ১৯৬৮ সাল প্রথম ব্যাচের অ্যালামনাস শাহীন উদ্দিন মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আবহ্বায়ক ও নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার। এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভাগী প্রধানগণ, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সব শেষে একটি কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin