নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা শনিবার বাদ আসর ভাটাপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহানগরের সদস্য কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।
৬নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর- রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু ও মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ। এছাড়াও অত্র ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এই সরকার বিরোধী দলকে দমনে মরিয়া হয়ে উঠেছে। এই হায়নারুপি সরকারকে রুখে দিতে এবং পতন ঘটাতে এই ধরনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। প্রার্থীদের নাম নিয়ে যাওয়া হলো। দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, শুধু নামমাত্র কমিটিতে আসলে হবেনা। বিএনপি কেন্দ্র ঘোষিত সকল প্রকার কর্মসূচী ও আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। সেইসাথে সবাইকে দলের প্রতি আনুগত্য রাখার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন ও তাঁর মৃত্যু এবং বিএনপি নেতা সালাউদ্দিন বেবীসহ অসুস্থদেও সুস্থ্যতা কামনা ও নিহত ও মৃত্যুবরনকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।