রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু আরও বাড়লো

  • প্রকাশ সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫৪৩ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২১৫ জন এবং মারা গেছেন ৬ জন। এর আগে গতকাল রোববার ৪ জন এবং আগের দিন শনিবার একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। আজকের মৃতের সংখ্যা নিয়ে করোনায় এখন পর্যন্ত ২৭ হাজার ৯০১ জনের মৃত্যু হলো এবং শনাক্ত হলেন ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন।

সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানে হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৭৪১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮১২টি। এখন পর্যন্ত এক কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ২৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৯৮ শতাংশ শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৩ জন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin