মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

কলেজ ছাত্র সায়েম ও রিফাতের মরদেহ উদ্ধার

  • প্রকাশ সময় রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকার পদ্মা নদী থেকে সায়েমের পর মিলল রিফাতের মরদেহ। শনিবার গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তারা। একদিন পর রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে ঐদুই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলো।

রোববার ভোর সাড়ে ছয়টার দিকে প্রথমে গোলাম সারোয়ার সায়েমের মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১২টার দিকে রিফাত খন্দকার গালিবের মরদেহ ঘটনাস্থলে ভেসে উঠে। এ সময় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। পরে দুইটি মরদেহই নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। এরপর আইনি প্রক্রিয়া শেষে দুপুরেই রাজশাহী নৌ-পুলিশ পরিবারের সদস্যদের কাছে দুই কলেজ শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, পদ্মা নদীতে ডুবে যাওয়ার পর নিখোঁজ ছিলেন ঐ দুই কলেজ শিক্ষার্থী। রোববার তাদের মরদেহ দুইটি কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার হয়। এরপর এ উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার রেজা জানান, শনিবার ৯ বন্ধু পদ্মার চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা নদীতে গোসলে নামেন। এ সময় স্রোতের তোড়ে কলেজ শিক্ষার্থী সায়েম ও রিফাত নদীর পানিতে ডুবে যান। ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে। পরে ভোর থেকে পর পর দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাই উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নয় বন্ধু শ্রীরামপুর এলাকার পদ্মার চরে ফুটবল খেলে নদীতে গোসল করতে নামে। কিন্তু নদীতে নামার পর সায়েম ও গালিব ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ৬ ডুবুরি সদস্য শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালিয়েও দুই কলেজ শিক্ষার্থীর সন্ধান পায়নি। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত ওই দুইজনের মরদেহ উদ্ধার হয়। তারা যেখানে ডুবে গিয়েছিলেন তার পাশেই মরদেহ দুইটি পরপর ভেসে ওঠে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷

মৃত গোলাম সারোয়ার সায়েম রাজশাহী মহনগরীর মেহেরচণ্ডী এলাকার সাইদুর রহমানের ছেলে। এছাড়া রিফাত খন্দকার গালিব মহানগরীর দরগাপাড়া এলাকার মৃত খাজা মইনুদ্দীনের ছেলে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin