নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক সফল মেয়র ও কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল মজিদ মাস্টার গুরুতর অসুস্থ্য। তিনি গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার হতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে হঠাৎ করে তাঁর ব্লাড প্রেশার নিচের দিকে নেমে যায় এবং শ^াসকষ্ট শুরু হয়। এ অবস্থায় তিনি ডাক্তার প্রফেসর আব্দুল খালেক এর কথা বলে ইসলামী হাসপাতালে আসেন। ডাক্তার অবস্থার অবনতি দেখে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন বলে উল্লেখ করেন তিনি।
মজিদ বলেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। তাঁর সুস্থতার জন্য তিনি এলাকাসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারেন।