বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কাঁকনহাট মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায়, বরণ ও দোয়া

  • প্রকাশ সময় শনিবার, ১১ জুন, ২০২২
  • ৬৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কাঁকনহাট মহিলা দাখিল মাদ্রাসার ২০২২সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিদায়, নতুনদের বরণ ও অত্র মাদ্রাসার দাতা সদস্য প্রফেসর বরজাহান আলীর সস্ত্রীক হজ্ব উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌরসভার তিনবারের সফল মেয়র ও কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ।

উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য প্রফেসর বরজাহান আলী, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার, কৃষকলীগের সভাপতি ও ২নং ওয়ার্ড কাউন্সিলর কল্লোল হোসেন মোল্লা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও সাবেক পৌর কাউন্সিলর সাদেকুল সেলিম ।

অত্র মাদারাসার পরিচালক খলিলুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সাজেমা খাতুন, নারী কাউন্সিলর শাহনাজ পারভীন ও কাঁকনহাট প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মান্নান মাস্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়া না শিখলে এবং মানবতাবোধ না জানলে একজন ব্যক্তি প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারেনা। আর এই শিক্ষা গ্রহনের মূল স্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। যারা এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহন করছে তাদের প্রতি বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করেন তিনি। সেইসাথে নতুনদের ভালমত পড়ালেখার পরামর্শ দেন সভাপতি। বক্তব্য শেষে হজ্ব্রত পালনের জন্য যারা এবার যাচ্ছেন তাদের জন্য এবং পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin