নিজস্ব প্রতিবেদক: কাঁটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছে কাঁটাখালী বাজার ব্যবসায়ী সমিতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি ও সিটি মেয়রকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে আজ বুধবার (১ ডিসেম্বর) বিকেলে কাঁটাখালী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কাঁটাখালী বাজার ব্যবসায়ী সমিতি সহ-সভাপতি মুজাম এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আবু সামা।
এসময় উপস্থিত ছিলেন, কাঁটাখালী বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা সৈনিক লীগের প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক কাউন্সিলর খোকনুজ্জামান মাসুদ ও পৌর আওয়ামীলীগ নেতা সোহেল রানা। মানববন্ধন থেকে তারা মেয়রের অনিয়ম, দূর্নীতি ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি এবং সিটি মেয়রকে গালিগালাজ করার তীব্র নিন্দা জানান। সেইসাথে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।