বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

কাউকে বাদ দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়: আরএমপি কমিশনার

  • প্রকাশ সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষে সরকার কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তৃতীয় লিঙ্গের জনগণের অধিকার আদায়ে তাদেও এই সরকার স্বীকৃতি দিেেয়ছে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে তারা এখন অংশগ্রহন করে নির্বাচিত হচ্ছে। সোমবার দিনের আলো হিজড়া সংঘের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতৃত্ব এবং কর্মসংস্থান বিষয়ে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

তিনি বলেন, সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে পারবে। তাদের যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ দিলে তারাও যেকোনো পর্যায়ে নেতৃত্ব দিতে পারবে। সবাইকে সমান মর্যাদা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কল্পনা করা যায় না। সকলে একযোগে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে। এছাড়াও তিনি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, অন্যের নিকট হাত পেতে নয়। কর্মের মাধ্যমে নিজেকে একজন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়াও তিনি কর্মসংস্থানের বিষয়ে কথা বলেন। সেইসাথে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মানুষের পাশে তিনি থাকবেন বলে আশ^াস প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, ডিসি হেড কোয়াটার সাইফ উদ্দীন সাইফ, ডিসি সরকার ওমর ফারুক। দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, উপদেষ্টা ও সাংবাদিক শরীফ সুমন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, সহ-সাধারণ সম্পাদক পলি, কোষাধ্যক্ষ জুলি, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন, প্রোগ্রাম অফিসার রায়হানুল হক ও ফিনান্স অফিসার মোস্তাক আহম্মেদসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, দিনের আলো হিজড়া সংঘের অন্যান্য সদস্যগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin