রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কাউন্সিলর প্রার্থী রাসেল জামানের পক্ষে নারীদের প্রচারণা

  • প্রকাশ সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাসিক ৯নং ওয়ার্ডের উপনির্বাচনের আর মাত্র দুইদিন বাঁকী। আগামীকাল পাঁচ তারিখ মধ্যরাত শেষ হচ্ছে সকল প্রকার প্রচার প্রচারণা। তাই শেষ মুহুর্তে কাউন্সিলর প্রার্থী রাসেল জামানের পক্ষে পুরুষের পাশাপাশি নারীরা নেমেছে প্রচারণায়। তারা টিফিন কেরিয়ার মার্কা পোস্টার ও লিফলেট নিয়ে অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লা এবং প্রতিটি বাসা বড়িতে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। সেইসাথে রাসেল জামানের পক্ষে তার আচরণ ও গুণ সম্পর্কে তুলে ধরছেন। এই প্রচারণায় ওয়ার্ডের সকল মানুষ টিফিন কেরিয়ার প্রতিক সম্পর্কে অবহিত হয়েছেন বলে জানান প্রচারকারীরা।

প্রচারকারীদের মধ্যে একাধিক নারী বলেন, রাসেল জামান সময়ের উপযোগি একজন তরুন নেতা। তার রয়েছে অগাদ রাজনৈতিক ও সাংগঠনিক জ্ঞান। তিনি একজন ক্রীড়াবিদ। ক্রীড়া সংশ্লিষ্ট সংংগঠনসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত তিনি। এছাড়াও কোনদিন নেশাকি জিনিষ তিনি জানেন বলে জানান তারা। সেইসাথে করোনা কালীন সময়ে সিটি কর্পোরেশনের পাশাপাশি রাসেল জামান অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। দিয়েছেন বহু ধরনের ত্রাণ, খাদ্য সহায়তা ও নগদ অর্থ। কখনো এ কাজে তিনি পিছু পা হননি।

তারা আরো বলেন, অত্র ওয়ার্ডের অন্যান্য প্রার্থীরা যখন করোনার ভয়ে ঘরে লুকিয়ে ছিলেন তখন রাসেল দিনরাত রাস্তায় নেমে মানুষের সেবা করে গেছেন। সেইসাথে চিকিৎসার ব্যবস্থাসহ যারা লাইনে দাঁড়িয়ে সহযোগিতা নিতে পারেননি। তাদের বাড়িতে রাতের অন্ধকারে তিনি খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন। সেইসাথে সবার খোঁজ খবর রেখেছেন।

এই ধরনের নেতাই এই ওয়ার্ডের জন্য প্রয়োজন বলেই তারা একযোগে প্রায় দুই হাজারের উপরে নারী মাঠে নেমে রাসেল জামানের পক্ষে কাজ করছেন। শুধু কাজ নয় তারা ভোট দিয়ে টিফিন কেরিয়ার প্রতিক তথা রাসেল জামানকে বিজয়ী করবেন বরে জানান। কোন প্রকার ভূল না করে বা কারো মিথ্যা আশ্বাসে প্ররোচিত না হয়ে সকলর ভোটারকে রাসেল জামানকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন তারা।

এদিকে রাসেল জামান বলেন, দিন যতই পার হচ্ছে, ততই তার ভোটার ও সমর্থক বাড়ছে। যারা তার সাথে রয়েছেন তারা কেউ অন্য প্রার্থীকে ভোট দেবেন না বলে জোর দাবী জানান তিনি। যারা তার কর্মী সমর্থকদের নিয়ে মিথ্যাচার করছে তারা অবশ্যই নিজের ক্ষতি করছেন। কারন তারা মিথ্যা মরিচিকার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাসেল আরো বলেন, তিনি কোন প্রার্থীকে নিয়ে সমালোচনা করতে চাননা। কারন তারা সবাই একই এলাকার বাসিন্দা। সকাল হলেই সবার সাথে দেখা হবে কথা হবে। তিনি অন্যান্য প্রার্থীদের একই আচরণ করার অনুরোধ করেন। সেইসাথে অত্র ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে টিফিন কেরিয়ার মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার অনুরোধ করেন রাসেল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin