শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

কারাগারে অসুস্থ বিএনপি নেতা চাঁদ

  • প্রকাশ সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে সোমবার সকালে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীদের একটি দল আবু সাঈদ চাঁদকে হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যায়। সেখানে একজন চিকিৎসক তাঁকে চিকিৎসা দেন। সেইসাথে তিনি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেন। তবে এদিন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ তা করা হয়নি। এ জন্য চাঁদকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

জানতে চাইলে বিষয়টি ‘অভ্যন্তরীণ ব্যাপার’ বলে কোনো কথা বলতে চাননি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল। তিনি বলেন, ‘এটা ডাক্তারী বিষয়। এ বিষয়ে খোঁজ নিতে হবে বওে জানান তিনি। আর এটা তো তাঁদের অভ্যন্তরীণ ব্যাপার। এসব তথ্য জানাতে হবে কেন!’

উল্লেখ্য বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে গত ২৫ মে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে এ অভিযোগে দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে। এর মধ্যেই প্রতারণার পুরোনো একটি মামলায় গত ২৪ সেপ্টেম্বর চাঁদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁদের বিরুদ্ধে এখনো ৭০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin