রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে দ্বিতীয় ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তা। প্রধান অতিথি ছিলেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরু। বিশেষ অতিথি ছিলেন ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম ও রাসিক এর টাউন প্ল্যানার বনি আহম্মেদ।

এছাড়াও কারিতাস ঢাকার প্রোগ্রমি অফিসার চন্দ্রমানি চাকমা, কারিতাস রাজশাহী অঞ্চলের প্রোগ্রাম অফিসার দীপক এক্কা, আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেরটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

ডায়লগ কর্মশালায় স্বেচ্ছাসেবকগণ রাজশাহী কোর্ট ষ্টেশন হতে বিলসিমলা পর্যন্ত বস্তি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেইসাথে গত সভার সমস্যাগুলো নিয়ে সবাই আলোচনা করেন এবং সদস্যাগুলো সামারী করে অগ্রাধিকার ভিত্তিক মনোনয়ন করে আগামীতে সমাধান করা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বস্তিবাসীর উন্নয়নে সঠিক তথ্য উপস্থাপনের জন্য স্বেচ্ছাসেবকদের পরামর্শ প্রদান করা হয়। কোর কমিটির প্রধান ও সভার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin