বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কারিতাস বাংলাদেশের শিক্ষক-সুপারভাইজারদের ১২দিনের বুনিয়াদি প্রশিক্ষণ’র উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস বাংলাদেশ নওগাঁ শাখার আয়োজনে শিক্ষক-সুপারভাইজারদের ১২দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪; সাব-কম্পোনেন্ট ২.৫)-এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক, দিলীপ কুমার সরকার ও নওগাঁ সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার সূর্য কুমার অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান।

অনুষ্ঠানে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁ’র সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি লক্ষ্য ও উদ্দেশ্যসহ বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি প্রধান অতিথি ও বিশষ অতিথিসহ অন্যান্য অতিথিদের ধন্যবাদ জানান। সেইসাথে তাঁদের নিকট হতে আগামীদিনে এই কর্মসূচি বাস্তবায়নে নির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

কারিতাস কর্তৃপক্ষ বলেন, ঝরেপড়া এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদের শিক্ষা সাথে যুক্ত করার মধ্যদিয়ে আগামীদিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র অধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি বাস্তবায়নে কারিতাস বাংলাদেশ লিড এনজিও হিসেবে নওগাঁ জেলার ১০টি উপজেলায় সহায়ক সংস্থা হিসেবে কর্মসূচি বাস্তবায়ন করছে। যেখানে সেল্ফ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ঢাকা, রানীনগর এবং দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্ঠা, মান্দা উপজেলায় পার্টনার এনজিও হিসেবে কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা রয়েছে। শিখনকেন্দ্রের সাথে যুক্ত প্রত্যেক শিশুই যাতে শিশুই যাতে মানব মর্যাদা নিয়ে আনন্দ সহকারে শিখতে পারে সেই দায়িত্ব প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা নিতে হবে। সক্রিয়ভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং আন্তরিকতার সাথে পাঠদান নিশ্চিত করার জন্য প্রত্যেক অংশগ্রহণকারীদেরকে উদ্বাত্ত আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি বলেন, প্রত্যেক শিশুই আলাদা। ঝরেপড়া, বিদ্যালয় বহির্ভূত, ও শিক্ষা বঞ্চিত শিশুরা আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় দ্বিতীয় বার পড়াশুনার সুযোগ পেয়েছে। যাতে প্রত্যেকে শিশু এই কর্মসূচির মধ্যদিয়ে শিক্ষার সাথে যুক্ত হতে পারে সেই দায়িত্ব আপনার যারা শিখনকেন্দ্র পাঠদান করার জন্য দায়িত্ব পালন করছেন তাদেরকে নিতে হবে এবং এভাবেই তাদের জীবন উন্নত হবে।

প্রশিক্ষণ বাস্তবায়ন সহায়ক সংস্থা কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল, আঞ্চলিক পরিচালক এর পক্ষে প্রতিনিধিত্ব করেন ডেপুটি ম্যানেজার (মনিটরিং) দীপক এক্কা, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার প্রশান্ত রোজারিও, অউিট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, নওগাঁ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম নওগাঁ এর জেলা প্রোগ্রাম ম্যানেজার আবুল বাশার মোল্লাহ্।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin