নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার সকাল ৯ টায় কুষ্টিয়া মিশন স্কুল মিলনায়তনে অত্র কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর আয়োজনে দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কাল্ব খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান হাসনা হেনা এর সভাপতিত্বে ও ডিরেক্টর সুলতানা পারভীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপছিলেন কাল্ব মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক সুজয় কুমার বসু, কুষ্টিয়া সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মহিবুল হক, কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের সেক্রেটারি শামসুন নাহার, ট্রেজারার আসাদ উল হক, ডিরেক্টর আবুল কালাম আজাদ, উপজেলা ব্যবস্থাপক সব্যসাচী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মাসুদ রানা ও অফিস সহায়ক শামসুন নাহার রেখাসহ কর্মকর্তা, কর্মচারী, সদস্য ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য এসময় সর্বোচ্চ আমানত, নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমাদানকারীসহ র্যাফেল ড্র-এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।