নিজস্ব প্রতিবেদক: ২০২১ সাল থেকে প্রতি বছর রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার ২০২৪ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আগামী ৩০ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে বিকেল ৩টায় সংবর্ধনা প্রদানের আয়োজন করেছে। এ নিয়ে রোববার রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়ে সংবাদ সম্মেলন করেন রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় এবছর প্রায় এক হাজার জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হবে। এই কার্যক্রমকে সফল করতে নগরীর বিভিন্ন কলেজের সামনে ও লক্ষ্মীপুর মোড়ে রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি কার্যালয়ে আবেদন শুরু হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই আবেদন পূরণ করা যাবে। আবেদনের শেষ সময় চলতি মাসের ২০ জুলাই। জমাককৃত আবেদন পরবর্তীতে যাচাই-বাছাই করে মোবাইলে এসএমএস ও ফোন কলের মাধ্যমে চুড়ান্ত প্রার্থীদের জানানো হবে বলে উল্লেখ করা হয়।
সাংবাদিকের প্রশ্নের জবাবে উপস্থিত সদস্যরা বলেন, রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি শিক্ষা নগরী হিসেবে খ্যাত। রাজশাহীর শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করবে এই কমিউনিটি। একই সাথে জেলার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া, দু:স্থ ও গরীব ছাত্রদের স্কুলের বেতন অর্ধেক করা, ছাত্রদের নানামুখী আন্দোনের সঙ্গী হওয়ার মত কাজ গুলো করে যাচ্ছেন বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সমন্বয়ক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান (সাগর), সংগঠনের শিক্ষক উপদেষ্টা জুয়েল কিবরিয়া ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উপস্থিত ছিলেন।