বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

কৃষক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন টিটু

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৭৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আলামিন সরকার টিটু। তাঁকে রাজশাহী সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানান তিনি। সেইসাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে পালন করবেন বলে জানান আলামিন সরকার টিটু।

সহ-সাংগঠনিক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মাহমুদা হাবিবা, মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, বিএনপি নেতা প্রিন্সিপাল বিপ্লব ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin