বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

কৃষকলীগ নেতা চিনুর মাগফেরাত কামনায় দোয়া

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৬৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মরহুম নজরুল ইসলাম চিনু এর আত্মার মাগফেরাত কামনায়, কবর জিয়ারত, কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার কুমরপুর তার নানার বাড়ীতে কুরআন খতম, রানীনগর নয়গ্রাম স্ব উন্নয়ন গোরস্থানে কবর জিয়ারত শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কুমরপুর মসজিদের পেশ ইমাম ও হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা ডিগ্রি কলেজের ইসলামিক স্ট্যাডিজ এর সহকারী অধ্যাপক আবু তাহির।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান বাচ্চু, আব্দুল মান্নান, আবুল হাসনাত কচি, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রিপন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সরকার বাবু, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সুজন কবির, সদস্য আসমান আলী স্বপন, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহির, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin