বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ ও সড়কে অবস্থান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর ১টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে, ‘বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, গর্জে উঠো আরেকবারসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। সরকারি চাকরিতে একটি বিশেষ শ্রেণিকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় দেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হবে। এ সময় রাজশাহী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী দিল সেতারা সেবা বলেন, তারা কোটা প্রথা বাতিল চান, যাতে মেধাবীরা সুযোগ পান। সংবিধানে সমতা রক্ষার কথা বলা আছে। কিন্তু কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে। এই বৈষম্যের প্রতিকার চান তিনি।

রাজশাহী কলেজে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী ও ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী নাসির হোসেন বিদ্যুৎ বলেন, আজকের মতো এ আন্দোলন কর্মসূচি সমাপ্ত করা হলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি চালিয়ে যাবেন। আগামীকালও সকাল ১১টা থেকে এ আন্দোলন চলবে বলে ঘোষনা দেন।

এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেন, গণীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবুল বাসার ও জলি পারভীন, মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শামিউল ইসলাম ও রাজশাহী মহানগর জাসদ ছাত্রলীগের সমন্বয়ক ও অনার্স মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সোহেল রানা। এছাড়াও অত্র কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী কর্মসূচীতে অংশগ্রহন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin