নিজস্ব প্রতিবেদক: ক্যারিঅন পদ্ধতি চালু, ইয়ার ড্রপ এবং ছাত্রত্ব বাতিল প্রতিরোধের জন্য চলতি বছরের ২৯জানুয়ারি হতে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধিনে বিএসসি ইন ফিজিওথেরাপি ও বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ( ল্যাবরেটরী) বিভাগের সকল শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের অংশ হিসেবে রোববার রাজশাহী মহানগরীর গণকপাড়ায় বেলা ১১টা হতে ঘন্টাব্যাপি রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত বিএসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি ইন মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি) বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ উল্লেখ করেন ২০১৬সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৭-২০১৮ ইং সেশন থেকে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত বিএসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি ইন মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি) কোর্স চলমান রয়েছে। অর্ডিনান্সের ধারা-উপধারা শিক্ষার্থীবন্ধব না হওয়ার কারনে প্রতি বছর অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ছে। সেশনজটের কারনে এখন পর্যন্ত কোন ব্যাচ পাশ করে কোর্স সম্পন্ন করতে পারে নাই।
তারা আরো উল্লেখ করেন প্রথম ব্যাচের বিএসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি ইন মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি)উভয় বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি হলেও ফিজিওথেরাপির ফাইনাল ইয়ারে মাত্র এগার জন এবং মেডিকেল টেকনোলজির ফাইনাল ইয়ারে মাত্র ১৯জন শিক্ষার্থী তাদের রেগুলার ব্যাচের সাথে পড়ালেখা চালিয়ে যেতে পারছে। প্রতিটা ব্যাচেই ঝড়ে পরার হার উদ্বেগজনক বলে তারা তুলে ধরেন। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অর্ডিনান্সের কিছু ধারা-উপধারা পরিবর্তন ও পরিমার্জনের মাধ্যমে তাদের পেশাগত জীবন সুগোম করার আহ্বান জানান তারা। এ সময়ে অত্র আন্দোলনের আহ্বায়ক মামুন রশিদ মিছবাহ, সদস্য সচিব মেহেদী হাচান ও সদস্য সিরাজুম মুনিরসহ অন্যান্য শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।