রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ক্রীড়া যুবসমাজকে সঠিক পথে রাখে: মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে বিভিন্ন ধরনের মাদক, সন্ত্রাস ও দেশবিরোধী কাজ থেকে বিরত রাখা সম্ভব। কারন যারা খেলাধুলার সাথে জড়িত থাকে একটি নিয়মের মধ্যে থাকে। এজন্য তারা অন্য কিছু ভাবার সময় পায়না।

ক্রীড়া যেমন নিয়মানুবর্তিতা শেখায়, তেমনি শরীর গঠনে এবং মননশীলতা বিকাশে সহায়তা করে বলে বোরবার রাতে পবা বসুয়া এলাকায় বসুয়া এলাকাবাসীর আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ৩১দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়ন করতে পারলে আর কোন প্রকার সংস্কারের প্রয়োজন পড়বে না। এজন্য অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন,সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশকে রক্ষা করার ব্যবস্থা করা কথা বলেন।

তিনি বলেন, এই সরকারের মেয়াদ যতই বাড়ছে ততই সংকট বেশী করে দেখা দিচ্ছে। এই সরকার আইনশৃংখলাসহ নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। এছাড়াও পতিত সরকারের দোসররা ভলপাল্টে তাদের বিভিন্ন দাবী নিয়ে রাস্তার নামছে। এতে করে সংস্কার কার্যক্রম ব্যহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশের অবস্থা আরো সংকটাপন্ন হবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পবা থানা যুবদলের সদস্য ও ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান জিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, পবা থানা যুবদলের জসিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন পবা উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুল ওয়াহাব। এছাড়াও সভায় বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গ ও শুধিজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin