রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমিতে তিনদিনব্যাপি নাটক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশ সময় শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে তিনদিনব্যাপি নাটক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার সকালে একাডেমির সংগ্রহশালায় অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিষদ সদস্য ও মন্ডুমালা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুনিল কুমার মাঝি, নির্বাহী সদস্য সুষেণ কুমার শ্যামদুয়ার ও শেলী প্রিসিল্লা বিশ্বাস, একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক মানুয়েল সরেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তারুজ্জামান ও আদিবাসী নেতা মুকুল বিশ্বাস। নাটক প্রশিক্ষণ প্রদান করছেন কালচারাল একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা। রোববার এই প্রশিক্ষণ শেষ হবে জানান প্রশিক্ষক।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ। আর নাটকতো আরো সমৃদ্ধ। এজন্য শিক্ষার্থীদের ভালভাবে নাটক প্রশিক্ষণ প্রদান এবং তা চর্চা করার পরামর্শ দেন তিনি। সেইসাথে নিজ নিজ ভাষায় নাটক রচনা ও মঞ্চস্থ করার আহবান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin