রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখা সম্ভব:মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাদক ও সন্ত্রাস থকে বাঁচতে ক্রীড়ার কোন বিকল্প নাই। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ব্যাপকভাবে খেলাধুলার আয়োজন করতে হবে। প্রতিদিন মাঠ কমে যাচ্ছে। শহরে মাঠ নেই বললেই চলে। গ্রাম পর্যায়ে যে গুলো খেলার মাঠ আছে তা সংরক্ষণ করতে হবে।

শুক্রবার বিকেলে পবার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের চড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন। বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

বেঙ্গল ক্লাবের উদ্যোগে দারুশা ক্রিকেট প্রিমিয়ার লীগের দশম আসরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কামাল আজাদ, হুজুরীপড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দিন ও সদস্য সচিব মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব কেরন দারুশা বেঙ্গল ক্লাবের সভাপতি প্রভাষক মোহাম্মদ নাসিম। এ সময়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin