রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ী-তানোরের উন্নয়নের প্রতিক ঈগল: আখতার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এই নির্বাচনে রাজশাহী-১ আসন (তানোর-গোদাগাড়ী) হতে নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আখতার। মঙ্গলবার তিনি গোদাগাড়ীর ইমামগঞ্জ থেকে শুরু কওে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময়ে তিনি বলেন, তানোর-গোদাগাড়ীর সর্বোস্তরের মানুষ তাঁর পক্ষে রয়েছে। তাদের অনুরোধে তিনি এই নির্বাচন করছেন। কারন জনগণ বর্তমান সংসদ সদস্যর অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে। এখন তারা মুক্তি চায়। জনগণকে এই অত্যাচারী শাসকের কবল থেকে রক্ষা করতে তিনি ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, তিনি রাজনীতির শুরু থেকে আওয়ামীলীগ করছেন। যতদিনি বেঁচে আছেন ততদিন করে যাবেন। অন্যান্য প্রার্থীর মত সময়ে সুযোগ সন্ধানী তিনি নন। তিনি ছাত্র জীবন থেকে জনগণের সাথে রয়েছেন। সুখে দু:খে এখনো আছেন। ভবিষ্যতেও থাকবেন। তার চাওয়া পাওয়া বা অর্থের প্রতি কোন লোভ লালসা নাই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন অনেক দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এতদিন একটি এলাকার উন্নয়নে কাজ করেছেন। এখন সকলের সার্বিক সহযোগিতায় যদি সংসদ সদস্য হতে পারেন তাহলে অত্র সংসদীয় আসনসহ দেশবাসীর উন্নয়নে কাজ করে যাবেন। এজন্য তিনি আবারও সবাইকে ঈগল মার্কায় ভোট প্রদান করে তাঁকে বিজয়ী করার অনুরোধ করেন। এ সময়ে তাঁর সঙ্গে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin