বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গোদাগাড়ীতে বিএনপি’র লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীর গোদাগাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গোদাগাড়ী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলার প্রোগ্রাম ইউনিয়নে ডামি নির্বাচন বাতিল ও ভোট বর্জনে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই লিফলেট বিতরণ করেন নেতাকর্মীবৃন্দ।

গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেক, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক( দ্বায়িত্বপ্রাপ্ত) রাজশাহী বিভাগ অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম ফটিক, চড়আষাড়িয়াদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি চাঁদ মোস্তফা, পাকড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, কোষাধ্যক্ষ খুররম, মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল গনি, রিশিকুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তানজির, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, গোদাগাড়ী উপজেলা যুবদল নেতা পাইলট, নুর আলম ও উপজেলা ছাত্রদল নেতা মোবিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin