নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর লালদিঘী এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় দবির উদ্দিন নামে এক পুলিশ সদস্য আহত এবং তাঁর ছেলে সাব্বির হোসেন সোহান(১৩) নিহত হয়েছেন। গুরুতর আহত দবির উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোস্তকিন নামের এক ব্যক্তি জানান মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। আহত দবির উদ্দিন একজন পুলিশের সদস্য। আর নিহত ব্যক্তি দবির উদ্দিন এর ছেলে সাব্বির হোসেন(১৩)।
তাঁরা উভয়ে ঈদের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে রাজশাহী মহানগরীর বাসায় আসছিলেন বলে জানান তিনি। প্রতিমধ্যে গোদাগাড়ীর লালদিঘী এলাকায় আসলে চাঁপাইনবাবগঞ্জগামী একতা এক্সপ্রেস নামে একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে চলে যায়। এসময়ে ঘটনাস্থলে দবির উদ্দিন এর ছেলে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। মোস্তাকিং আরো বলেন, দবির উদ্দিন ঝিনাইদহ জেলায় কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে একটি শব্দ হলো। এসে দেখেন তারা উভয়ে মাটিতে পরে আছেন। তবে বয়স্ক একজন উঠে কাকে যেন মোবাইলে কল করছেন বলে উল্লেখ করেন তিনি। ঘটনাস্থল গোদাগাড়ী মডেল থানার সদস্যরা পরিদর্শন করেছেন বলে জানা গেছে।