নিজস্ব প্রতিবেদক: ৫জুন ছিলো বিশ^ পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি-সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিসিডিবি, সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নাঈমা ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিডিবি, সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচী কর্মকর্তা সুদীপ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি, সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচী কর্মকর্তা মায়া দাস। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সমাজ সংগঠক গিরীস চন্দ্র বর্মন। অত্র প্রতিষ্ঠানের সমাজ সংগঠক লাভলু বাঁড়ৈ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমাজ সংগঠক রাজিব প্রামানিক ও সুরেন সিং। এছাড়াও সিসিডিবি এর সুবিধাভোগিগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, প্রতিনিয়ত পরিবেশ দুষিত হচ্ছে। কলকারখানা, যানবাহন ও খড়ির চুলার ধুঁয়ার জন্য একদিকে যেমন পরিবেশ বিনষ্ট হচ্ছে। সেইসাথে কলকারখানার দুষিত পানি নষ্ট করছে বিভিন্ন নদী ও খাল। এছাড়াও ধুলিকনাও বায়ু দুষন করে পরিবেশ দুষন করছে। পরিবেশ দুষনের ফলে মানুষের নানাবিধ রোগ বালাই হচ্ছে। এজন্য পরিবেশ দুষন রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসাথে পরিবেশ বান্ধব চুলা ব্যবহার করা এবং পরিবেশ রক্ষায় প্রচার গাছ রোপন করার পরামর্শ দেন তিনি।