রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীর রাজাবাড়িতে কারিতাস’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সামাজিক অন্তর্ভূক্তিকরণের লক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ীর রাজাবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী ক্যাম্পেইনস টু রেইজ এ্যায়ারনেস এবাউট ডিসাবিলিটি রাইটস এন্ড প্রোমোট সোস্যাল ইনক্লুসান ও কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন ও ফোরাম কমিটি, প্রতিবন্ধী নারী ফোরাম ও সদস্যবৃন্দের অংশগ্রহনে সভায় সভাপতিত্ব করেন দেওপাড়া উন্নয়ন কমিটির সভাপতি আমান উল্লাহ। উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন সমাজকর্মী আব্দুল জলিল। সভার সার্বিক সহযোগিতায় ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের অত্র প্রকল্পের স্বেচ্ছাসেবক সিতারাম।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রতিবন্ধীরা এই সমাজেরই একজন। তারা আলাদা কিছু নয়। তারা আমাদেরই সন্তান। সমাজ ও পরিবারে প্রতিবন্ধীদের স্বভাবত কারনে অবহেলিত হয়। আর বয়স্ক প্রতিবন্ধীরা আরো বেশী অবহেলিত হয়। এজন্য সরকার সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে এসেছে। সেইসাথে ঘোষনা দিয়েছে কোন প্রতিবন্ধী ব্যক্তি যেন ভাতা এর বাহিরে না থাকে। সকল প্রতিবন্ধীদের ভাতা এর আওতায় আনার জন্য তারা কাজ করছেন।

সেইসাথে কারিতাস এর এই প্রকল্পের মাধ্যমে তারা কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অফিসে যোগাযোগ করার জন্য প্রতিবন্ধীদের পরিবারের সদস্যদের আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin