রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীতে পূজামণ্ডপের সভাপতিদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী উপজেলার পূজামণ্ডপের সভাপতিতের সাথে আজ বৃহস্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র উপজেলা নির্বাহী অফিসার জানে আলম। প্রধান অতিথি ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মজিদ, গোদাগাড়ী পৌর মেয়র ওয়েজ উদ্দিন, গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে উপস্থিত ৪০টি পূজামণ্ডপের সভাপতিদের হাতে অনুদান হিসেবে ১০ হাজার করে টাকা প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin