রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীতে রিইব এর ভ্রাম্যমান তথ্য মেলা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রিসার্চ ইনশিয়েটিভস বাংলাদেশের আয়োজনে এবং মিজারিওর জার্মানীর সহযোগিতায় রাজশাহীর কাঁকনহাটে, লালদিঘিপাড়া ও রিশিকুল ইউনিয়নের মান্ডইল ও কুন্দুলিয়ায় ভ্রাম্যমান তথ্য মেলা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কাঁকনহাট পৌরসভা গেট সংলগ্ন স্থানে গোদাগাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই মেলার উদ্বোধন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, আশ্বাস এর নির্বাহী পরিচালক গনেশ মার্ডি, রিইব এর মাট সমন্বকারী বাবুল সুত্রধর, আঞ্চলিক সমন্বয়কারী মতিউর রহমান, এনিমেটর লিপি টুডু, মুন্না দাস, এনিমেটর নিপেন্দ্র নাথ মাঝি ও শুধা টপ্প্য, সমাজ সেবা অফিসের সমাজকর্মী রেজাউল হক ও রফিকুল ইসলামসহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আদিবাসী এবং সুশিল সমাজের নেতৃবৃন্দ।

তথ্যমেলা উপলক্ষে তারা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ এবং আলোচনা করেন। সেইসাথে তথ্য অধিকার আইন কি এবং কিভাবে এর প্রয়োগ করা যায়, কোন পদ্ধতিতে তথ্য চাওয়া যায় এবং এর আইনী প্রক্রিয়া কি সে বিষয়ে তারা তুলে ধরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin