সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কারাগারের দেয়াল পেরিয়ে মৃত সন্তানের মুখ দেখলেন এক বাবা একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২১ জন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মালেক এর ইন্তেকাল শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন

গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হত্যা মামলার ৩য় দিনে দুই জনের সাক্ষ্য গ্রহন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার সাক্ষ্যগ্রহন গত আগস্ট মাসের ২৮ তারিখ রোববার রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালে শুরু হয়েছে ।

আজ বুধবার তৃতীয় দিনের মত অত্র ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ এবং কাজিহাটার ইব্রাহিমের সহ মোট দুই্জনের স্বাক্ষ্য গ্রহন করেন। মামলায় এজাহারভূক্ত আসামীরা সবাই মিলে যুবলীগ নেতা ইসমাইলকে হত্যা করেছেন বলে সাক্ষীরা আদালতে সাক্ষি দেন।

এসময়ে বাদিপক্ষের এ্যাডভোকেট বিশেষ ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু উপস্থিত ছিলেন। তাঁরা উভয়ে বলেন, এই মামলার মোট ২৯জন স্বাক্ষী রয়েছে এর মধ্যে আজকে দিয়ে মোট সাত জনের স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করা হলো। পর্যায়ক্রমে খুব দ্রুত সময়ের মধ্যে বাকী সবার স্বাক্ষ্য গ্রহন করা হবে বলে জানান তাঁরা। এ সময়ে আসামী পক্ষের এ্যাডভোকেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে বিএনপি-জামায়াতের পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin