রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হত্যা মামলার ষষ্ঠ দিনে দুইজনের স্বাক্ষ্য গ্রহন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার আজ মঙ্গলবার দুইজনের স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। ষষ্ঠ দিনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার, সুরতহাল প্রতিবেদন তৈরী করার সময় উপস্থিত মুরারীপুরের নিরাবুল ইসলাম ও কাশিয়াডাঙ্গার মিজানুর রহমানের স্বাক্ষ্যগ্রহন করেন। এই স্বাক্ষীরা সুরত হাল প্রতিবেদনের সময় যা দেখেছেন তা বিচারকের সামনে বর্ননা করেন।

মোট ২৯ জন মধ্যে সর্বোমোট ১৪জনের স্বাক্ষী গ্রহন করেন বিচারক। তবে মুল প্রত্যক্ষদর্শী স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন শেষ হয়েছে বলে জানান যুবলীগ নেতা ইসমাইলের আইনজীবি বিশেষ ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু। তারা উভয়ে বলেন, মুল স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আজ সুরতহালের প্রত্যক্ষদর্শীর স্বাক্ষীগ্রহন করা হলো। এরপর ডাক্তার ও পুলিশের স্বাক্ষ্যগ্রহন শেষ হলে দ্রুত আর্গুমেন্ট করে বিচারক রায় প্রদান করবেন বলে জানান তাঁরা।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে বিএনপি-জামায়াতের পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আর মামলা স্বাক্ষ্যগ্রহন গত আগস্ট মাসের ২৮ তারিখ হতে রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালে শুরু চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin